Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন ১৬ আগস্ট পর্যন্ত

ওয়েটুবরাক, ১৩ আগস্ট: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর-শিক্ষা কেন্দ্রের এক-বৎসরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা (ডিসিবিএল) পাঠক্রমের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। এই সময়ে ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। এর শেষ দিন ১৬ আগস্ট ২০২৬। ওই রেজিস্ট্রেশনের ভিত্তিতে আগামী ২৩ আগস্ট হবে ভর্তি পরীক্ষা।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনাবলী এবং পরবর্তী আপডেট জানতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ওয়েবসাইট https://barakbanga.in দেখতে বলা হয়েছে।
