NE UpdatesHappeningsBreaking News

ত্রাণের প্যাকেটে কম সামগ্রীর অভিযোগ অখিল গগৈর

ওয়েটুবরাক, ৪ আগস্ট: রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সরকারি ত্রাণের প্যাকেট দেখিয়ে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আট কেজি চাল, চার কেজি ডাল, দুই লিটার ভোজ্যতেল এবং এক কেজি নুন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। অথচ বাস্তবে ত্রাণের প্যাকেটে রয়েছে মাত্র পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, ৪০০ মিলিলিটার ভোজ্যতেল। তিনি আরও অভিযোগ করেন, ত্রাণে নিম্নমানের ভোজ্যতেল বিতরণ করা হয়েছে, যা কেউ কখনও ব্যবহার করেন না। বন্যায় সর্বস্ব হারানো মানুষের হাতে কম পরিমানে ও নিম্নমানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া অত্যন্ত অমানবিক বলেও মন্তব্য করে এ নিয়ে তদন্ত দাবি করেন গগৈ। কেন্দ্র সরকারের ভূমিকার কড়া ভাষায় সমালোচনা করে তাঁর দাবি, শিবসাগর, চরাইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা উচিত ছিল এবং এই চার জেলার পুনর্বাসনের জন্য অন্তত ৩০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ প্রয়োজন। কেন্দ্রের তরফে অসমের বন্যার জন্য বরাদ্দ ৩৭৯ কোটি টাকা বরাদ্দকে তিনি নিতান্ত অপ্রতুল বলে উল্লেখ করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, বন্যাকবলিত এলাকায় আগামী ছয় মাসের বিদ্যুৎ বিল সম্পূর্ণ মকুব এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের ফি মকুবেরও দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker