India & World UpdatesHappeningsSportsBreaking News
কমনওয়েলথ গেমসে ভারতের এ পর্যন্ত ১২টি পদক

ওয়েটুবরাক, ২৯ জুলাই : এবারের কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত মোট ১২টি পদক জিতেছে। ২টি সোনা, ৭টি রুপো, ৩টি ব্রোঞ্জ।
এবার ভারতের হয়ে প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু। ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন তিনি।
প্যারা অ্যাথলেটিক্সে মহিলাদের শটপুটে সোনা জিতেন শর্মিলা ধনকার।
ভারোত্তোলনে রুপো জিতেছেন ঋষিকান্ত সিংহ।
পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিংহ।
ভারোত্তোলনে মহিলাদের ৬৯ কেজি বিভাগে রুপো জিতেছেন হরজিন্দর কৌর।
পুরুষদের হাইজাম্পে রুপো জিতলেন সর্বেশ কুশারে।
মহিলাদের ভারোত্তোলনে রুপো জিতেছেন জ্ঞানেশ্বরী যাদব।



