Barak UpdatesHappeningsBreaking News

ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবসে মহিলা রোগীদের জন্য মশারি বিতরণ

ওয়েটুবরাক, ১১ জুলাই: ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচরের রেডক্রস চিলড্রেন হাসপাতালে ভর্তি মহিলা রোগীদের জন্য মশারি বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিষদের দেশব্যাপী পালিত সেবা পক্ষ-এর অংশ হিসেবে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সমন্বয়কারী ড. দর্শনা পাটোয়া বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ভারত বিকাশ পরিষদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে পরিষদের সদস্য শংকর বিশ্বাস জানিয়েছেন।

দক্ষিণ শিলচর শাখার সভাপতি অধ্যাপক কিংশুক অধিকারী জানান যে, প্রতিষ্ঠা দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং ‘সেবা, সংস্কার ও সমর্পণ’-এর আদর্শকে আরও দৃঢ়ভাবে ধারণ করার একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ। সমাজসেবা ও মানবকল্যাণে ভারত বিকাশ পরিষদের নিরন্তর অঙ্গীকারেরই প্রতিফলন এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে দক্ষিণ শিলচর শাখার পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সুদীপ চক্রবর্তী, অমলেন্দু দে, করুণাময় চৌধুরী, শংকর বিশ্বাস, ড. নবেন্দু বণিক, ড. সুজাতা দত্তগুপ্ত, সিদ্ধার্থ শংকর চক্রবর্তী ড. দর্শনা পাটোয়া, সুবর্ণা চন্দ ও ড. রঞ্জনা ধর ।

হাসপাতাল কর্তৃপক্ষ ভারত বিকাশ পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং রোগীদের পাশে দাঁড়ানোর জন্য পরিষদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। দক্ষিণ শিলচর শাখার পক্ষ থেকে পরিষদের কোষাধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker