Barak UpdatesHappeningsBreaking News

ভোট : হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পন্ন

ওয়েটুবরাক, ২৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা আয়ুক্ত অভিষেক জৈন জেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, জেলায় মোট ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ২ লক্ষ ৫৯ হাজার এবং মহিলা ভোটার প্রায় ২ লক্ষ ৪০ হাজার। দুই বিধানসভা কেন্দ্র — হাইলাকান্দি ও আলগাপুর-কাটলিছড়া মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। বলেন, নিরাপত্তা ও নজরদারির জন্য নজরদারি দল মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকার নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনও সক্রিয় রয়েছে। ভোটারদের সুবিধার্থে হোম ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ৬৬২ জন ভোটারের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া ৫ এপ্রিল অপরিহার্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।জেলায় নির্বাচনী পরিকাঠামো হিসেবে মডেল ভোটকেন্দ্র ও মহিলা পরিচালিত ভোটকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ভোটকর্মীদের প্রশিক্ষণ, ইভিএম সংরক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও সম্পন্ন হয়েছে। জেলা আয়ুক্ত সকল ভোটারকে নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker