Barak UpdatesHappeningsBreaking News
দুদিন ব্যাপী নিরঞ্জন, বরাক জুড়ে শান্তিতে সম্পন্ন দুর্গোৎসব

ওয়েটুবরাক, ৪ অক্টোবর: দুইদিন ব্যাপী নিরঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো এ বারের দুর্গোৎসব। দুয়েকটি সড়ক দুর্ঘটনা ছাড়া পুরো পুজো পর্ব নির্বিঘ্নে কেটেছে। বৃষ্টি দিলেও প্রকৃতি দেবী অনুকূল ছিলেন, বলা যায়। বর্ষণস্নাত না হলে গা জ্বলায় পুজোয় বেরনো কঠিন হতো।
প্রবল ঝড় হয়েছে বটে, কিন্তু পুজো বিঘ্নিত হয়নি। বিভিন্ন স্থানে আলোকতোরণ ধসে পড়ে। পুজো দর্শনেও মারাত্মক প্রতিবন্ধক হয়ে ওঠেনি। দশমীর দিনে সমস্যা হলেও শুক্রবার নিরঞ্জনের দ্বিতীয় দিনে আকাশ ছিল অনেকটাই মেঘমুক্ত।
প্রতিমা বিসর্জনে কোথাও কোনও অঘটনের সংবাদ নেই।



