Barak UpdatesAnalytics
শান্তিপূর্ণ মহরম পালনে স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান

ওয়ে টু বরাক, ৩ জুলাই : হাইলাকান্দিতে আগামী রবিবার মহরম উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মহরম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সভায় পৌরোহিত্য করে জেলা ম্যাজিস্ট্রেট নিসর্গ হিভারে মহরমের সব অনুষ্ঠান সরকারি বিধিনিষেধ ও গাইডলাইন মেনে আয়োজনের নির্দেশ দেন।
সভায় আয়োজক কমিটিগুলিকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবককে ব্যাজ ও পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে বলা হয়। মহরমের তাজিয়া শোভাযাত্রার সময় কোনও এক জায়গায় বেশি সময় না থামতে সভায় জানিয়ে দেওয়া হয়। তাজিয়া শোভাযাত্রার মাইকের আওয়াজ ৬৫ ডেসিবেল-এর নিচে থাকতে হবে বলেও জানানো হয়।। মহরমের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলে স্বেচ্ছাসেবকদের থাকতে বলা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল ডিএসএ মাঠে তাজিয়ার গাড়ি প্রবেশ না করাতেও জানিয়ে দেওয়া হয়।



