Barak UpdatesHappeningsBreaking News
শরীর ও মনের স্বাস্থ্য রক্ষায় যোগব্যায়াম অনুশীলনের আহ্বান হাইলাকান্দিতে

ওয়েটুবরাক, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। জেলা কমিশনার নিসর্গ হিভারে যোগ ব্যায়াম শিবিরের উদ্বোধন করেন। এতে তিনি শরীর ও মনের স্বাস্থ্য রক্ষায় যোগ ব্যায়ামের ভূমিকা তুলে ধরেন।
সকাল সাড়ে ছয়টায় বিশাখাপত্তনম থেকে প্রধানমন্ত্রীর যোগাসন বড় পর্দায় সম্প্রচার করে দেখানো হয়। পরে সাতটায় যোগাসন অনুষ্ঠিত হয়। সবশেষে সম্প্রতি আয়োজিত যোগব্যায়াম প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে এক থেকে দশ বছরের ক্যাটাগরিতে দেবাশিস চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুরূপভাবে ১০ থেকে ১৮ বছর বয়সের ক্যাটাগরিতে সৌরভ দাসকে, ১৮ থেকে ৩৫ বছরের ক্যাটাগরিতে সোহেলি দাসকে এবং ৩৫ বছরের উপরের ক্যাটাগরিতে পরিতোষ চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়া হয়।। এছাড়া জেলার খণ্ড উন্নয়ন কার্যালয়গুলোতেও দিনটি পালন উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও এই দিবসটি পালন করা হয়।



