Barak UpdatesHappeningsBreaking News
বর্ধিত পুরকর সংগ্রহ না করার আবেদন জানাল মঞ্চ
ওয়েটুবরাক, ৭ মে : বর্ধিত পুরকর সংগ্রহ না করার আবেদন জানাল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর। মঞ্চের পক্ষ থেকে শিলচর পুরসভা কর্তৃক ”অন্যায়ভাবে পুরকর বৃদ্ধি”র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে উচ্চ ন্যায়ালয়ের পক্ষ থেকে বার বার পুরসভাকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দিলেও তারা তা করতে ব্যর্থ হয়। তারা বলেন, যেহেতু বর্ধিত পুরকরের বিষয়টি বিচারাধীন তাই পুরনো কর সংগ্রহ করাই শিলচর পুরসভার উচিত ছিল। কিন্তু তা না করে পুরসভা নাগরিকদের কাছ থেকে জোর করে বর্ধিত কর সংগ্রহ করছে।
মঞ্চের পক্ষ থেকে এও বলা হয় যে, পুরসভা উচ্চ ন্যায়ালয়ের প্রতি সম্মান প্রদর্শন না করে যদি অন্যায়ভাবে বর্ধিত পুরকর সংগ্রহ করে তাহলে তা বিচার ব্যবস্থাকে অবমাননাই করা হবে। মঞ্চের পক্ষ থেকে বাসুদেব শর্মা, প্রণব দত্ত, কমল চক্রবর্তী, অভিজিৎ দাম প্রমুখ উপস্থিত ছিলেন।



