Barak UpdatesAnalyticsBreaking News

উপাচাৰ্য পদে আমলা ও শিল্পপতিদের নিয়োগের প্ৰস্তাবে ক্ষোভ মহাসংঘের

ওয়ে টু বরাক, ২৯ জানুয়ারি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খসড়া প্ৰবিধান ২০২৫-এ আমলা ও শিল্পপতিদের উপাচাৰ্য পদে নিয়োগের প্ৰস্তাব নিয়ে অসন্তোষ প্ৰকাশ করেছে অখিল ভারতীয় রাষ্ট্ৰীয় শৈক্ষিক মহাসংঘ৷ মহাসংঘের আসাম বিশ্ববিদ্যালয় শাখার কাৰ্যনিৰ্বাহী সভাপতি অধ্যাপক পরাগ শীল জানান, মহাসংঘের এক জাতীয় প্ৰতিনিধি দল সম্প্ৰতি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এম. জগদীশ কুমার ও সচিব অধ্যাপক মণীশ যোশির সঙ্গে সাক্ষাৎ করে খসড়া বিধিমালার বিরুদ্ধে তাদের উদ্বেগ প্ৰকাশ করেছেন৷

প্ৰায় দু’ঘণ্টার আলোচনায় মহাসংঘের জাতীয় সভাপতি অধ্যাপক নারায়ণলাল গুপ্ত শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি সম্পৰ্কিত প্ৰস্তাবিত বিধানগুলোর বাস্তব সমস্যা ইউজিসির সামনে তুলে ধরেন৷ বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য পদে প্ৰাৰ্থীর তালিকায় আমলা এবং শিল্পপতিদের অন্তৰ্ভুক্তি নিয়ে মহাসংঘ প্ৰতিবাদ জানিয়ে প্ৰস্তাবটি বাতিল করার আহ্বান জানিয়েছে৷

ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে (সিএএস) পিএইচডি বাধ্যবাধকতাকে শুধুমাত্ৰ সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে সীমাবদ্ধ করা, ‘গুরুত্বপূৰ্ণ অবদান’ শৰ্তটিকে বাস্তবায়িত করা, একাডেমিক লেভেল ১৫-এ পদোন্নতি কলেজ শিক্ষকদের জন্যও প্ৰযোজ্য করা এবং ১০ শতাংশ পদোন্নতির সীমা অপসারণ করা — এসব বিষয় গুরুত্বসহকারে উত্থাপন করা হয়েছে৷ অষ্টম বেতন কমিশনের আগে সেবাশৰ্তে পরিবৰ্তন নিয়ে প্ৰতিনিধি দল অসন্তোষ প্ৰকাশ করেছে৷

মহাসংঘের জাতীয় সাধারণ সম্পাদক প্ৰফেসর গীতা ভট্ট ভারতীয় ভাষায় শিক্ষণ, গবেষণা এবং প্ৰকাশনাকে নিয়োগ ও পদোন্নতিতে অগ্ৰাধিকার দেওয়ার প্ৰয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন৷
এছাড়াও, পিএইচডির জন্য সবেতনিক অধ্যয়ন ছুটির বিধান, সিএএস পদোন্নতির সুবিধা যোগ্যতার তারিখ থেকে বলবৎ করা, প্ৰধান শিক্ষকদের কৰ্মকাল অবসর নেওয়া পৰ্যন্ত নিশ্চিত করা, স্নাতক ও স্নাতকোত্তর প্ৰধান শিক্ষকদের মধ্যে পাৰ্থক্য অপসারণ এবং চুক্তিভিত্তিক শৈক্ষিক পদে ২০ শতাংশের বেশি শিক্ষক না রাখার সুপারিশও করা হয়েছে৷

প্ৰতিনিধি দল ইউজিসি বিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের সমাধানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একজন ন্যায়পাল নিয়োগ, শিক্ষকদের কাজের চাপ নিৰ্ধারণ, প্ৰতিষ্ঠানে দৈনিক অবস্থান পাঁচ ঘণ্টার মধ্যে সীমিত করা, অফলাইনে রিফ্ৰেশার এবং ওরিয়েন্টেশন কোসসের আয়োজন এবং এই ধরনের কাৰ্যক্রমকে অন-ডিউটি হিসাবে বিবেচনা করার বিষয়ে আলোচনা করেছে৷ প্ৰতিনিধি দল সিএএস পদোন্নতিতে নেট এবং পিএইচডি ডিগ্রিধারীদের মধ্যে বৈষম্য দূর করার জন্য, নিয়োগের জন্য প্ৰাৰ্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার জন্য সুস্পষ্ট মাপকাঠি স্থাপন এবং পদোন্নতির জন্য পুরানো প্ৰবিধানগুলি বেছে নেওয়ার জন্য একটি ন্যূনতম পাঁচ বছরের ট্ৰানজিশন পিরিয়ড প্ৰদানের জন্যও পরামৰ্শ দিয়েছে৷

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এম. জগদীশ কুমার এবং সচিব অধ্যাপক মণীশ যোশি প্ৰতিনিধি দলের সব উদ্বেগ মনোযোগ সহকারে শুনে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ প্ৰতিনিধি দলে মহাসংঘের জাতীয় সংগঠন সম্পাদক মহেন্দ্ৰ কাপুর, যুগ্ম সংগঠন সম্পাদক জি লক্ষ্মণ, বরিষ্ঠ উপ সভাপতি মহেন্দ্ৰ কুমার, উপ সভাপতি অধ্যাপক শৈলেশ কুমার মিশ্ৰ, অতিরিক্ত সাধারণ সম্পাদক প্ৰফেসর অরবিন্দ মহাতো, সচিব অধ্যাপক প্ৰদীপ খেড়কার, এবং যুগ্ম সেক্রেটারি প্ৰফেসর জাসপাল ভারওয়াল উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker