Barak UpdatesHappeningsBreaking News
Integrated BBA-MBA induction Program organises at Assam Universityইন্টিগ্রেটেড বিবিএ-এমবিএ ইন্ডাকশন প্রোগ্রাম শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৮ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে সোমবার থেকে ইন্টিগ্রেটেড বিবিএ-এমবিএ ইন্ডাকশন প্রোগ্রাম শুরু করেছে। চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচিতে ফিল্ড ভিজিট, ভারতীয় জ্ঞান ব্যবস্থা, মূল্য সংযোজন কোর্স, যোগব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন শিল্প ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. যুথিকা কানোয়ার ও ডঃ অমিত কুমার দাসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক দেবমাল্য ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অমৃত লাল ঘোষ, ড. জয়িতা দেব, ড. হাবিব লস্কর, ড. দীপজ্যোতি চৌধুরী, ড. নীলাঞ্জনা চক্রবর্তী, ড. কল্যাণ দাস প্রমুখ। বক্তারা বিবিএ কোর্স, শৃঙ্খলা ইত্যাদির গুরুত্ব তুলে ধরেন। স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজের ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং সমন্বিত বিবিএ-এমবিএ-এর নিয়ম, নির্দেশিকা এবং কোর্স কাঠামো সম্পর্কে উল্লেখ করেন।
প্রধান অতিথি অধ্যাপক রাজীব মোহন পন্থ সব শিক্ষার্থীকে স্বাগত জানান এবং ম্যানেজমেন্ট শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ থেকে দ্বাদশ শ্রেণী সম্পন্ন করা শিক্ষার্থীরা এতে অংশ নেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন তানিয়া চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনম দাস।
Way2barak, August 18 : The Department of Business Administration of Assam University started Integrated BBA-MBA Induction Program from 18th August 2025. The Coordinators of the BBA MBA ; Dr Juthika Konwar and Dr Amit Kumar Das has prepared the program schedule as per AICTE. The program will continue upto 29th August 2025. The entire program consisting of Field Visit, Indian Knowledge System, Value added course, Yoga, Stress Management, etc. The resource persons are from Industry – Academics etc.

The 1st day of the program started with the introductory speech by Program Coordinator Dr Juthika Konwar and Dr Amit Kumar Das The speech of Prof. Debomalya Ghosh, Head, Business Administration welcomed the students. The speech by Prof Amrit Lal Ghosh, Dr Joyeeta Deb, Dr Habib Laskar, Dr Deepjyoti Choudhury, Dr Nilanjana Chakraborty, Dr Kalyan Das highlighted the importance of BBA course, discipline etc. Prof. H Ramananda Singh, Dean School of Management Studies mentioned about the rules, guidelines and course structure of integrated BBA MBA.
The Chief Guest for the Inaugural event was Prof Rajive Mohan Pant, Vice Chancellor. In his speech he welcomed all students and the importance of Management education. The students also introduced themselves as they completed 12th from Science, Humanities and Commerce. The inaugural session was ended with a vote of thanks from Tania Chakraborty and the program was anchored by Poonam Das.



