SportsBreaking News
2 IPL matches to be played in Guwahatiআইপিএলের দুই ম্যাচ গুয়াহাটিতে

২৭ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বার গুয়াহাটিতেও হবে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে রাজস্থান রয়্যালসের দুটো ম্যাচ। অর্থাৎ, রাজস্থানের ‘হোম’ হিসেবেই বিবেচিত হবে
উত্তরপূর্বের প্রধান শহরটি৷ ৫ এপ্রিল ও ৯ এপ্রিল হবে এই দুই ম্যাচ। দুটো ম্যাচই শুরু হবে রাত আটটায়। প্রথম ম্যাচে রাজস্থান খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান। রাজস্থান রয়্যালসে আসামের ক্রিকেটার রিয়ান পরাগ রয়েছেন। গুয়াহাটিতে এই দুই ম্যাচ হওয়ায় তিনি কার্যত ঘরের মাঠেই খেলবেন।
এ বারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রাজস্থানের অভিযান শুরু হবে ২ এপ্রিল। চেন্নাইয়ে তারা খেলবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গত মরসুম ভাল যায়নি রাজস্থানের । ১৪ ম্যাচে ১১ পয়েন্টে শেষ করেছিল তারা। পয়েন্ট তালিকায় সাতে ছিল স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানের দল।




