Barak UpdatesAnalyticsBreaking News

গ্যামন সেতুর জন্য কাজ ধীরলয়ে, শক্ত মাটি পাওয়া গেলেই তারাপুর সিঙ্কিং জোনে কাজ : মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৩ জুন : শিলচর তারাপুর সিঙ্কিং জোনে বেশ কয়েকবার পাইলিং হয়েছে। কিন্তু শক্ত মাটি না পাওয়ার কারণে কাজ এগোনো যাচ্ছে না। মঙ্গলবার শিলচরে বন্যা পরিস্থিতি দেখতে এসে জেলাশাসকের কনফারেন্স রুমে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তবে আশ্বস্ত করে বলেছেন, ৬০০ মিটার পর্যন্ত মোট ৯টি পাইলিং হয়েছে। এ বার শক্ত মাটি পাওয়া গেলে কাজ শুরু করতে সমস্যা হবে না।

এ দিন সাংবাদিকরা তারাপুর সিঙ্কিং জোনে কাজের অগ্রগতির বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান। মুখ্যমন্ত্রী বলেন, ৪০০ মিটার পর্যন্ত পাইলিং করা হয়েছে। কিন্তু তারপরও তা কাজে আসেনি, খারাপ হয়ে গেছে। এতে আমাদের আরও গভীরে যেতে হবে। শক্ত মাটি পেতে আরও চেষ্টা চালানো হবে। তিনি আরও জানান, বর্তমানে গ্যামন সেতুর কাজ চলছে। ফলে শিলচর-কালাইন সড়কের এই অংশটি শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য ঠিকঠাক রাখা হয়েছে। অন্যথায় যোগাযোগের জন্য সমস্যা দেখা দেবে।

তবে পুনরায় কাজ কবে শুরু হবে, সে ব্যাপারে এ দিন কোনও দিনক্ষণ জানাননি মুখ্যমন্ত্রী। তবে বলেছেন, ৪-৫ দিন পর শিলচর এসে এ নিয়ে আরও একবার আলোচনা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker