Barak UpdatesHappeningsBreaking News
৫.২ ! মধ্যরাতে কেঁপে উঠল বরাক

ওয়েটুবরাক, ২৮ মে : মণিপুরের চূড়াচাঁদপুরের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বরাক উপত্যকা সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
মঙ্গলবার মধ্যরাত ১টা ৫৪ মিনিট ২৯ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। জায়গাটি ইম্ফল থেকে ৩৯ কিঃমিঃ দূরে। উৎপত্তিস্থল ছিল মাত্র ৪৭ কিলোমিটার গভীরে। এত কম গভীরে হওয়ায় একই মাত্রার ভূমিকম্পের চেয়ে এর প্রভাব বেশি ছিল। বরাক উপত্যকা, গুয়াহাটি, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে তো কম্পন অনুভূত হয়েছেই, বেশ টের পাওয়া গিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও।


