Barak UpdatesHappeningsBreaking News

৩১ আগস্ট রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন, মঙ্গলবার রচনা প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ১৭ আগস্টঃ অবশেষে শিলচরে এসে নেতাজি মূর্তির আবরণ উন্মোচনের চূড়ান্ত তারিখ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ৩১ আগস্ট বিকাল চারটায় শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করবেন তিনি। সঙ্গে থাকবেন দুই মন্ত্রী  কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। থাকবেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং কণাদ পুরকায়স্থও।

রবিবার সাংবাদিক সম্মেলনে এই সব তথ্য জানান কমিটির আহ্বায়ক কথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এর আগে আগামী ১৯  আগস্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ৭ আগস্ট স্কুলে স্কুলে এই রচনা প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ৫৫,০০০ ছাত্রছাত্রী অংশ নিয়ে এক রেকর্ড গড়ে তোলে। প্রথম পর্বের প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ১৯ তারিখে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker