NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

হারাঙ্গাজাওয়ে ট্র্যাক বসে গেছে : গুয়াহাটি-শিলচর, শিলচর-গুয়াহাটি ট্রেন বাতিল

ওয়েটুবরাক, ২৪ জুলাই: পাহাড় লাইনে ফের যাত্রী দুর্ভোগ। ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনে অনেকটা জায়গা জুড়ে ট্র্যাক বসে গেছে। ওই স্টেশনে তিনটি ট্র্যাক রয়েছে। বৃষ্টিতে দুটি ট্র্যাকের ক্ষতি হয়েছে। কোথাও উপরের দিকে উঠে গেছে, কোথাও আবার অনেকটা নীচের দিকে চলে গেছে। ট্র্যাকের নীচ থেকে মাটি সরে গেছে। শুক্রবার সকালে এই অবস্থা নজরে আসতেই ওই দুই ট্র্যাকে ট্রেন চলাচল বন্ধ রেখে সবকটি ট্রেন এক ট্র্যাকে চালানো হয়। ওই ট্র্যাক নিয়ে আশঙ্কায় রেল কর্মীরা। এই অবস্থায় উত্তর পূর্ব সীমান্ত রেল শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের গুয়াহাটি-শিলচর (১৫৬১৫) এবং শনিবার সকাল ৭টার শিলচর-গুয়াহাটি (১৫৬১৬) ট্রেন বাতিল করে দিয়েছে।

তবে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে বিভাগীয় কর্মীরা কাজ করে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker