Barak UpdatesHappeningsBreaking News

সেবা সপ্তাহে আজ হাইলাকান্দিতে স্বেচ্ছা রক্তদান শিবির

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : . হাইলাকান্দি জেলায়ও জনকেন্দ্রিক বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ ১৭ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে সেবা সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে প্রথম দিনে আজ এসএস কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় এই শিবির শুরু হবে।

এরপর ১৯ সেপ্টেম্বর জেলার ১৩৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ২২ সেপ্টেম্বর এস এস কলেজে যক্ষা রোগীদের নিক্ষয় মিত্র নামক সাহায্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর কাটলিছড়ার এসকে রায় কলেজে শিশুদের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর এস এস কলেজে এবং বোয়ালিপারের ড. শশীভূষণ ইন্সটিটিউট অব এডুকেশনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য জমির পাট্টা বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর অরুণোদয় তৃতীয় পর্যায়ের কার্যসূচি অনুযায়ী জেলার ৬০২টি ভোটকেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল‌ মুখ্য অতিথি হিসাবে, সাংসদ কৃপানাথ মালাহ সম্মানিত অতিথি এবং জেলার তিন বিধায়ক জাকির হোসেন লস্কর, সুজাম উদ্দিন লস্কর এবং নিজাম উদ্দিন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker