NE UpdatesHappeningsBreaking News

শ্যামকানু- সিদ্ধার্থদের ৬ অক্টোবরের মধ্যে হাজির হতে বলল এসআইটি

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর: জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা সহ মোট ১৩জনকে আগামী দশদিনের মধ্যে রাজ্য সিআইডি দফতরে হাজির হতে বলল এই ঘটনার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। বাকি ১১  জন হলেন জুবিনের সমুদ্রস্নানের সময়ের সঙ্গী সিঙ্গাপুরে বসবাসকারী অসমিয়া। এসআইটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৬ অক্টোবরের মধ্যে তারা হাজির না হলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লুক আউট নোটিশ জারি করা হবে।

শুক্রবারও  শ্যামকানুর গুয়াহাটি গীতানগর স্থিত বাড়িতে চিরুনি তল্লাশি চালান তারা। এ দিকে, গুয়াহাটি হাই কোর্টের আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছেন, এই মামলায় অভিযুক্তদের হয়ে তারা সওয়াল করবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker