NE UpdatesAnalyticsBreaking News

শিলচর–সাইরাং রেললাইনে সবুজ সংকেত, সংসদ অধিবেশন শেষে উদ্বোধন

ওয়ে টু বরাক, ৭ ডিসেম্বর : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) বহু প্রতীক্ষিত শিলচর–সাইরাং রেললাইন (ভৈরবী হয়ে) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এই রেলপথ মিজোরামের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই ঘোষণা করা হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর ওএসডি এবং ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির (ডিআরইউসিসি) মিজোরাম প্রতিনিধি জনাথন লালরেমরুয়াতা-র সঙ্গে বৈঠকের সময় শুক্রবার এ কথা ঘোষণা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বর্তমান সংসদ অধিবেশন শেষে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা যৌথভাবে ভার্চুয়ালি প্রকল্পটির উদ্বোধন করবেন। সীমান্ত রেল আরও জানিয়েছে, থেনজাওল হয়ে সাইরাং লাইনটি হমাওংবুচুয়া পর্যন্ত সম্প্রসারণের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে। চূড়ান্ত অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ চলছে এবং সেই অনুযায়ী বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করা হবে।

পর্যটন বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষামূলক ভিত্তিতে ভিস্তাডোম কোচ চালু করার বিষয়টি বিবেচনাধীন। এই কোচটি যাত্রীদের মিজোরামের মনোরম প্রাকৃতিক দৃশ্যের প্যানোরামিক ভিউ উপভোগের সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল প্রক্রিয়ায় বড় পদক্ষেপ হিসেবে ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা এখন আইআরসিটিসির সঙ্গে সংযুক্ত করা হবে। সাইরাংগামী ট্রেনে কিউআর কোড থাকবে, যার মাধ্যমে যাত্রীরা রাজ্যে প্রবেশের আগে আইএলপি রেজিস্ট্রেশন করতে পারবেন।

এনএফআর আইজ়ল-এ একটি পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার এবং পার্সেল পরিষেবা চালুর সম্ভাবনাও খতিয়ে দেখছে। লজিস্টিকস সুবিধার জন্য সাইরাং-এ জমি গুদামের জন্য চিহ্নিত করা হচ্ছে, যা রাজ্য সরকার বা অন্যান্য সংস্থার কাছে সর্বোচ্চ ৩৫ বছরের জন্য লিজে দেওয়া হতে পারে। বাণিজ্যিক কক্ষ, শ্রমিক বিশ্রামকক্ষ, শৌচাগার, পণ্য অফিস এবং শেড সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker