India & World UpdatesHappeningsBreaking News
রবির সকালে হঠাৎ কেঁপে উঠল মাটি

৭ ডিসেম্বর : রবিবার শীতের সকালে হঠাৎ করেই দুলে উঠল মাটি। কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপাল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে মাত্রা ৪.১-এর ভূমিকম্পে দুলে উঠেছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে—যা ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে “শ্যালো ডেপথ কোয়েক” অর্থাৎ অগভীর ভূমিকম্প। অগভীর এই কম্পনের জন্য বেশ কিছু এলাকায় আতঙ্ক তৈরি দেখা দেয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।


