Barak UpdatesHappeningsBreaking News
শনিবার শ্মশান রোড দুর্গাবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্মেলন
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশত বছর পূর্তি উপলক্ষে শিলচর ১১ নং ওয়ার্ডে আগামী শনিবার এক হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। শ্মশান রোড, দুর্গা বাড়ি প্রাঙ্গণে বিকেল চারটা থেকে শুরু হবে এই সম্মেলন। অনুষ্ঠানসূচিতে রয়েছে ভারতমাতা পূজন, গীতা পাঠ ও মর্মার্থ ব্যাখ্যা, বৌদ্ধিক , সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন ও স্থানীয় নাগরিকরা।
এই উপলক্ষে ১১নং ওয়ার্ড হিন্দু সম্মেলন আয়োজক সমিতি নামে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে । এর উপদেষ্টা মণ্ডলীতে আছেন স্বপন শুক্লবৈদ্য ও মিত্রা রায়। সভাপতি মনোনীত হয়েছেন দীপায়ন পাল। সহসভাপতি প্রশান্ত পাল, রাজীব দেবরায়, অন্নপূর্ণা কৈরী। সম্পাদক অমিতাভ দেব। সহসম্পাদক প্রাঞ্জল চক্রবর্তী, দীপঙ্কর গুপ্ত, মনিদীপা দেব, শিপ্রা দাস, বিপ্লব পাল। ব্যবস্থা ও বিত্ত প্রমুখ বিশ্বজিৎ দেব, সাংস্কৃতিক বিভাগ প্রমুখ শর্মিষ্ঠা দত্ত, স্বচ্ছতা ও জল প্রমুখ জয়দীপ দাশ, ভোজন প্রমুখ আকাশ দাস।
১১নং ওয়ার্ড হিন্দু সম্মেলন আয়োজক সমিতির পক্ষে এই সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।



