India & World UpdatesHappeningsSportsBreaking News

শনাকা যোগ দিলেন রাজস্থানে

ওয়েটুবরাক, ২৪ মার্চ: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়েছেন দাসুন শনাকা। তিনি রাজস্থানে যোগ দিয়েছেন। এর পরেই আইপিএলের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে পিএসএলের ক্লাব রাওয়ালপিন্ডি পিন্ডিজ়‌। তারা জানিয়েছে, ভবিষ্যতে হয়তো এই ক্রিকেটারদের নেওয়াই হবে না পিএসএলে।

সোমবার পিন্ডিজ়ের তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে লেখা হয়েছে, “যে সব ক্রিকেটারেরা পিএসএল থেকে আইপিএলে যাচ্ছে তাদের একটা বিষয় মনে রাখা দরকার। আইপিএল যখন ওদের সুযোগ দেয়নি তখন পিএসএল দিয়েছিল। পরের বছর আইপিএলের দল ওদের না-ও নিতে পারে। পিএসএল-ও ওদের নেবে না। ওদের তো চাকরিও থাকবে না। ক্রিকেটারদের আগে পিএসএল ব্র্যান্ড হিসাবে তৈরি হয়েছে এবং ব্র্যান্ডই থেকে যাবে।”

আইপিএলের নিলামে দল পাননি শনাকা। ফলে পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন তিনি। সেখান থেকে শনাকা চলে এসেছেন আইপিএল খেলতে। নতুন জার্সিতে ছবিও তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker