Barak UpdatesHappeningsBreaking News

‘রক্তদান’ নিয়ে সচেতনতামূলক সভা রাধামাধব কলেজে

সামাজিক দায়বদ্ধতার মধ্যে বড় কাজ হচ্ছে রক্তদান : পরিতোষ চন্দ্র দত্ত

ওয়ে টু বরাক, ৩ সেপ্টেম্বর : বুধবার স্টুডেন্টস হেলথকেয়ার সেন্টার রাধামাধব কলেজ এবং রেড রিবন ক্লাব এর যৌথ উদ্যোগে ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় আয়োজিত হয়”রক্তদান” বিষয়ক সচেতনতামূলক সভা। এ দিন রাধামাধব কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কার্য্যকরী সদস্য ড. পরিতোষ চন্দ্র দত্ত।

এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিতোষ চন্দ্র দত্ত বলেন, আমরা সামাজিক জীব তাই আমরা কেবল নিজের জন্য বাঁচতে পারি না আমাদের অন্যের জন্যও বাঁচতে হবে। সামাজিক জীব হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে এগুলোকে পালন করতে হবে। আমরা সুন্দর করে বাঁচব এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সুন্দর করে বাঁচিয়ে নিয়ে যাব। তিনি বলেন, সামাজিক এই কাজের মধ্যে বড় কাজ হচ্ছে রক্তদান। পরিতোষ বাবু আরও বলেন, রক্তদানে কোনম ধরনের অপকারিতা নেই। আমরা জীবনে প্রতিদিন যে কাজ করি তারমধ্যে উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে কিন্তু রক্তদানের মতো দানে কোনও ধরণের অপকারিতা নেই বলে জানান পরিতোষ। তিনি ছাত্রছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টার রাধামাধব কলেজের কনভেনর দেবাশিস রায় । তিনি বলেন, থেলাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের এই সচেতনতামূলক অনুষ্ঠানে এসেছেন আমন্ত্রিত অতিথিরা। রক্তদানের উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতেই আজকের এই সচেতনতামূলক সভার আয়োজন বলে জানান তিনি। তিনি ছাত্রছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ  অরুন্ধতী দত্ত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান ।

এ দিন আমন্ত্রিত অতিথি শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কার্য্যকরী সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য বলেন, মানব ধর্মের একটাই কথা জীবসেবা। জীব সেবার মধ্য দিয়ে আমরা সবকিছু সেবা করতে পারি। তিনি বলেন রক্তদান এমন একটা দান যে দানে কোন শর্ত থাকে না, এটার জন্য নিজস্ব ইচ্ছা শক্তি কাজ করে। তিনি আশা ব্যক্ত করে বলেন এই সভাগৃহের অন্ততঃ পঞ্চাশ শতাংশ ছাত্র ছাত্রী আগামীদিনে রক্তদানে এগিয়ে আসবে। তিনি আরও জানান, আজকের মুখ্য বক্তা পরিতোষ চন্দ্র দত্ত সত্তর বার রক্তদান করেছেন এবং তিনি নিজে করেছেন কুড়ি বার। যারা রক্তদান করবে তারা অবশ্যই রক্তদানের উপকারিতা বুঝতে পারবে বলে জানান তিনি। অধ্যাপক কালীপদ দাশ বলেন, রক্তদান হচ্ছে নিঃশর্ত দান, দান কোন শর্ত সাপেক্ষে হয় না। তিনি বলেন, রক্তদানের উপর বড় দান আর কিছু হতেই পারে না। কাজেই এধরণের মহতী কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে এবং অন্যদের উদ্বুদ্ধ করতে হবে, মন্তব্য অধ্যাপক কালীপদ দাশের।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই.কিউ.এ.সি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী, অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির চিফ কনভেনর কমল চক্রবর্তী । গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক পিয়া দাস । এদিনের অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ছাড়াও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আশীতরু রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker