Barak UpdatesHappeningsBreaking News

মহর্ষি বিদ্যামন্দিরে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধাঞ্জলি

ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি: পুলওয়ামা কাণ্ডের শহিদ জওয়ানদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন শিলচরের মহর্ষি বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শুক্রবার স্কুল প্রাঙ্গণে শহিদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করে বক্তব্য রাখেন অধ্যক্ষা শমিতা দত্ত। শিক্ষক-অশিক্ষক কর্মী এবং শিক্ষার্থীরাও একে একে শহিদ বেদীতে পুষ্পার্ঘ দেন। অধ্যক্ষা দত্ত বলেন, “রাষ্ট্রের নিরাপত্তার জন্য তাঁরা আত্মোৎসর্গ করেছেন। তাঁদের স্মরণ করা দেশবাসী হিসেবে আমাদের কর্তব্য।”

প্রসঙ্গত, ২০১৯ সালে এই দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গি শিবির। চোখের নিমেষে শহিদ হয়ে যান ভারতের ৪০ জন বীরপুত্র সেনা জওয়ান। তাঁদের স্মরণেই এ দিন কালো দিবস পালিত হয় মহর্ষি বিদ্যামন্দিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker