NE UpdatesHappeningsBreaking News

ভায়াগ্রা পাচারে গিয়ে ত্রিপুরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত দুই পাচারকারী

আগরতলা, ২৭ জুলাই : ভায়াগ্রা পাচার করতে গিয়ে ত্রিপুরা সীমান্ত বিএসএফ-এর গুলিতে প্রাণ গিয়েছে দুই পাচারকারীর। ঘটনাস্থল থেকে কয়েক লক্ষ টাকার ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। ঘটনা দুদিন আগের হলেও রবিবার তা সামনে এসেছে। এ ঘটনায় ত্রিপুরা সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, অভিযুক্তরা ভায়াগ্রা পাচারের চেষ্টা করার সময় বিএসএফ-এর নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁরা বাধা দিতে গেলে হামলা চালায় পাচারকারীরা। এরপর বিএসএফ জওয়ানরাও পালটা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক পাচারকারীর মৃত্যু হয়। কিন্তু অন্য দুই পাচারকারী গুলিবিদ্ধ অবস্থায়ই সীমান্তের কাটাতার ডিঙিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, এই পাচারকারীর মধ্যে একজন সেখানকার হাসপাতালে চিকিতসারত অবস্থায় রবিবার মারা গিয়েছে। অন্যজন এখনও সংকটজনক অবস্থায় চিকিতসাধীন রয়েছে। বিএসএফের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হওয়া পাচারকারীর দেহ ময়নাতদন্তের পর ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে BGB- হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, পাচারকারীদের কাছ থেকে ১৪-১৫ লক্ষ টাকার ভায়াগ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker