Barak UpdatesHappeningsBreaking News

ভাস্কর গুপ্তকে সরিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব অভিজিৎ স্বামীকে

ওয়েটুবরাক, ২৬ আগস্ট: সরানো হলো ডা. ভাস্কর গুপ্তকে। তাঁর জায়গায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে মেডিসিন বিশেষজ্ঞ অভিজিৎ স্বামীকে। অসম সরকারের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের কমিশনার সচিব ডা. সিদ্ধার্থ সিংহ মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেন।

তাতে বলা হয়েছে, চর্মরোগ বিভাগের অধ্যাপক ডা. ভাস্কর গুপ্ত এতদিন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও চিফ সুপারিনটেনডেন্টের দায়িত্ব ইনচার্জ হিসেবে  পালন করছিলেন।‌ এবার তাঁকে ওই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।  সে জায়গায় এখন প্রিন্সিপাল ও চিফ সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করবেন ডা. অভিজিৎ স্বামী।

সম্প্রতি স্পা সেন্টারকে ঘরভাড়া দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ডা. গুপ্ত। তখন থেকেই তাঁকে এই দায়িত্ব থেকে অপসারণের দাবি উঠেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker