Barak UpdatesHappenings

ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর ইউনিটের রক্তদান শিবির ফুলেরতলে

লায়ন্স-লিও ক্লাব, লক্ষীপুর ও মাড়োয়ারি যুব মঞ্চর যৌথ উদ্যোগে আয়োজন

ওয়ে টু বরাক, ২৭ মে : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। শিবির আয়োজনে যৌথ উদ্যোগে ছিল লায়ন্স ক্লাব অব লক্ষীপুর, মাড়োয়ারি যুব মঞ্চ এবং লিও ক্লাব অব লক্ষীপুর। ফুলেরতলের পাল মেনশনে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় শিবির শুরু হয় সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, মাড়োয়ারি যুব মঞ্চ লক্ষীপুরের সভাপতি সৌরভ জৈন, জেলা কমিটি সদস্য হেমন্ত জৈন, মাড়োয়ারি সম্মেলনের সভাপতি দিলীপ বিনায়কিয়া, কাছাড় ক্যানসার হাসপাতালের পরিচালন সমিতির সদস্য শিল্পজিৎ পাল, লায়ন্স ক্লাব অব লক্ষীপুরের সভাপতি অসীম পাল, ব্লাড ব্যাঙ্কের পক্ষে উপস্থিত ছিলেন বেনজির বড়ভূঁইয়া ও আয়ান চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর ইউনিটের সভাপতি রাজ পাল। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, জেলা সভাপতি দেবব্রত পাল, হেমন্ত বিনায়কিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লায়ন্স ক্লাব লক্ষীপুরের সম্পাদক নয়নজ্যোতি রায়। এদিন আয়োজকদের পক্ষ থেকে কেক কেটে ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা লায়ন্স ইন্টারনেশনেল এর রিজিয়ন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্রগুপ্তের জন্মদিন উদযাপন করা হয়।

শিবিরে চারজন মহিলা সরস্বতী বিনায়কিয়া, পুনম চান্দ বিনায়কিয়া, পূর্ণিমা সূত্রধর, মনামী দাস সহ ৫৫ জন রক্তদান করেন। এদের মধ্যে অনেকজন প্রথমবার রক্তদান করেন। উচ্চ রক্তচাপ ও হিমোগ্লোবিন কম থাকায় আরও বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। ব্লাড ব্যাঙ্কের পক্ষে রক্ত সংগ্রহে ছিলেন টেকনিশিয়ান বেনাজির বড়ভূঁইয়া, আয়ান চাকমা, প্রিয়াঙ্কা সিং, শান্ত সিনহা, শান্ত দাস প্রমুখ ||

এদিন শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন লায়ন্স ৩২২জি এর ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর (ব্লাড ডোনেশন) মৌসুমী চৌধুরী, ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার কার্যবাহী সদস্য মধুমিতা নাগ ও ইপ্সিতা দত্ত, লক্ষীপুরের মিউনিসিপাল চেয়ারপার্সন মৃণালকান্তি দাস প্রমুখ। এছাড়াও শিবিরকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফোরামের লক্ষীপুর ইউনিটের সম্পাদক প্রজ্ঞান দাস, কোষাধ্যক্ষ বিক্রম পাল, দীপঙ্কর দেব রায়, বিট্টু সাহা, লায়ন্স ক্লাব লক্ষীপুরের পক্ষে প্রণয় মালাকার, ললিত কুমার সিং, রাজদীপ দাস, কৃশানু দেব, লিও ক্লাবের পক্ষে ঋষি দেব, সুনন্দা রায়, দীপ রায়, আমিশা আচার্য, আচল পান্ডে সহ মাড়োয়ারি যুব মঞ্চ বরাক উপত্যকার সভাপতি হরিশ কাবরা, মাড়োয়ারি যুব মঞ্চ শিলচর সমৃদ্ধির সভাপতি কবিতা জৈন, মারোয়ারি যুব মঞ্চ শিলচরের সভাপতি বিবেক জৈন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker