India & World UpdatesHappeningsBreaking News
সামনাসামনি লড়াই হোক, রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ শাহের

ওয়েটুবরাক, ৬ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তার জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলের তোলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন।
শাহ বলেন, রাহুল প্রধানমন্ত্রীকে আলোচনার চ্যালেঞ্জ জানিয়েছেন। আমিও তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি। সংসদে আসুন, আলোচনা করুন। এ জন্য প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকা হবে।



