NE UpdatesHappeningsBreaking News
বিতর্কিত ওসি বিমান রায়কে হাজির করা হলো আদালতে

নলবাড়ি, ১০ জুলাই ঃ ৪ দিন পুলিশ রিমান্ডে থাকার পর সোমবার বিতর্কিত পুলিশ আধিকারিক বিমান রায়কে অতিরিক্ত জেলা ও সত্র ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করানো হয়েছে। আদালতে হাজির করার আগে বরখাস্ত পুলিশ কর্তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় নলবাড়ি সিভিল হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে তাকে নগাঁও জেলা ও দায়রা জজের আদালতে নিয়ে আসা হয়। তবে আদালতে নিয়ে আসার সময় কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি বিতর্কিত এই পুলিশ আধিকারিক। বিমান রায়কে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নিয়ে আসার সময় একাংশ লোক তার উচিত শাস্তি দাবি করে।



