Barak UpdatesHappeningsBreaking News

শিলচর বার লাইব্রেরিতে এসি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের সন্তোষ

ওয়েটুবরাক, ১৪ মার্চ: শিলচরের জেলা বার লাইব্রেরি এয়ারকন্ডিশনড হতে চলেছে। অসম সরকার সেজন্য এক কোটি পঁচাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত টাকা মঞ্জুর করেছে।

ডিস্ট্রিক্ট লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেল কাছাড়-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রাইর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, জেলা বার লাইব্রেরির এয়ার কন্ডিশনিং সহ  সার্বিক উন্নয়নের জন্য তাঁরা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। তাতে আইনজীবী তো বটেই, আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য কর্মপরিবেশকে আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

সেল কর্তাদের বক্তব্য, এই উদ্যোগ আইনজীবী সমাজের প্রতি সরকারের আন্তরিকতা ও ন্যায়বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিরই প্রতিফলন। ডিস্ট্রিক্ট লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেল কাছাড়-এর পক্ষ থেকে আইনজীবী জয়দীপ বিশ্বাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker