Barak UpdatesHappenings

বর্ষবরণে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

ওয়ে টু বরাক, ১৭ এপ্রিল : বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ‘বর্ষবরণে রক্তদান’ শীর্ষক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। বুধবার বিকেল পাঁচটায় শিবির শুরু হয় কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে।

বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্তর উদ্যোগে অনুষ্ঠিত শিবিরে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহসম্পাদক দেবালয় ভাওয়াল প্রমুখ।

শিবিরে ১৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে নিজের জন্মদিন পালন করলেন দেবতোষ দাস। এছাড়াও রক্তদান করেন তিনসুকিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুশান্ত কর, ফোরামের কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবম দাস, ফোরামের সদস্য তথা সাংবাদিক রাজু সেনগুপ্ত সহ সুজিত রায়, সৌম্যব্রত রায়, হীরক পাল, দীপক দে, কৃশানু বিশ্বাস, রাহুল মাঝি, সৌরেন মল্লিক, সৌরভ শীল ও শুভ্রজিৎ দে।

প্রত্যেক রক্তদাতাকে ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও শংসাপত্র এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয় । এদিন ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া ও ডাঃ দিলওয়ার হোসেনের তত্বাবধানে রক্ত সংগ্রহ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker