Barak UpdatesHappeningsBreaking News

বরাকবঙ্গের বাংলা ছোটগল্প ও ছড়া প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাহিত্য উপ-সমিতির উদ্যোগে বাংলা ছোট গল্প এবং ছড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীদের বরাক উপত্যকার স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্মসূত্রে বরাক উপত্যকার অথচ বর্তমানে প্রবাসী, এমন গল্পকার বা ছড়াকারও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অপ্রকাশিত গল্প বা ছড়াই কেবল প্রতিযোগিতায় বিবেচিত হবে। গল্পের ক্ষেত্রে সর্বাধিক ২০০০ শব্দ এবং ছড়ার ক্ষেত্রে সর্বাধিক ১২ পঙক্তি হতে হবে।

লেখা কমপিউটার প্রিন্ট করে বঙ্গভবন কার্যালয়ে আগামী ১৫ জানুয়ারির ভেতরে জমা দিতে হবে। পিডিএফ ফরম্যাটেও dipaksengupta8265@gmail.com ইমেল আইডিতে জমা দেওয়া যাবে বলে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker