Barak UpdatesHappeningsBreaking News
বন্যা : স্বাস্থ্য বিভাগের ২৪x৭ জরুরি কন্ট্রোল রুম চালু

ওয়েটুবরাক, ২ জুন : কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের তত্ত্বাবধানে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম। শিলচরে অবস্থিত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয় থেকে পরিচালিত এই কন্ট্রোল রুম জেলার বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে।
৯৩৯৪৬১৫৪০১ (9394615401) নম্বরের একটি নির্দিষ্ট হেল্পলাইন চালু করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি স্বাস্থ্য সহায়তা পেতে পারবেন। তিনটি শিফটে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা সর্বক্ষণ এই কন্ট্রোল রুম চালিয়ে যাচ্ছেন।
প্রভাতী শিফটে নিযুক্ত রয়েছেন নমিতা রানি কুর্মী, অনন্যা নাথ, অঞ্জলি চৌধুরী, শঙ্কর সিনহা এবং নিশাদ জাবেদ। দুপুরে কাজ করছেন সুলতা দাস ও সৌমিত দে। রাতের শিফটে দায়িত্ব পালন করছেন বিশ্বজিৎ বরা, পানিয়েল লালজারলিয়েন তুলোর, পিটার রেন্থলে এবং ধনঞ্জয় রুদ্রপাল।
জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যায়ক্রমে দায়িত্বে রয়েছেন দেবাশিস দাস, বাসিলিয়াস ডি সাংমা, বিনোদ গোয়ালা, বিদ্যুৎ দাস এবং লালফাকজুয়ালা খাওরাল।
কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক, জেলার ডাঃ শিবানন্দ রায় জনগণকে অনুরোধ করেছেন, জরুরি পরিস্থিতিতে উল্লিখিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে দ্রুত স্বাস্থ্য সহায়তা গ্রহণ করতে। তাঁর মতে, সময়মতো পদক্ষেপই বহু প্রাণ বাঁচাতে পারে।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



