Barak UpdatesHappeningsBreaking News
ধীরলয়ে বরাকে বাড়ছে জল, দেখুন গত ১২ ঘণ্টার জলস্তর

ওয়ে টু বরাক, ২ জুন : গতকাল রাত ১টা থেকে এ পর্যন্ত শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বৃদ্ধির গতি একভাবেই রয়েছে। সকাল ৯টায় সর্বোচ্চ ৪ সেমি জল বেড়েছিল। এরপর ১-২ সেমি করেই বাড়ছে। দুপুর ১টায় আরও ১ সেমি বেড়ে জলস্তর দাঁড়িয়েছে ২১.৩৩ মিটার। রাত ১টায় জলস্তর ছিল ২১.১৪ মিটার। অর্থাৎ ১২ ঘন্টায় জল বেড়েছে ১৯ সেন্টিমিটার।
তবে রবিবার সকালে যে ভাবে একঘণ্টায় ২৫ এবং পরের দুই ঘন্টা ৩৩ সেমি করে লাফিয়ে বাড়ছিল, এর তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। রবিবার সকাল ১০টা থেকে ১১টা এক ঘণ্টা সময়ে জল বেড়েছিল ৪১ সেমি। এর পরই অবশ্য বৃদ্ধির হার অনেকটাই কমে যায়। পরের এক ঘণ্টায় ১৭ সেমি বাড়ে। এর পর অবশ্য আর কোনও ঘণ্টায় ৪ সেমির বেশি বাড়েনি।
একনজরে গত ১২ ঘণ্টার জলস্তর দেখে নিই, রাত ১টায় ২১.১৪ মিটার, ২টায় ২১.১৫ মি, ৩টায় ২১.১৬ মি, ৪টায় ২১.১৭মি, ৫টায় ২১.১৮ মি, সকাল ৬টায় ২১.১৯ মি, ৭টায় ২১.২১ মি, ৮টায় ২১.২৩ মি, ৯টায় ২১.২৭ মি, ১০টায় ২১.২৯ মি, ১১টায় ২১.৩১ মি, দুপুর ১২টায় ২১.৩২ মি, ১টায় ২১.৩৩ মিটার।



