India & World UpdatesHappeningsBreaking News
পরিকল্পনা মতো প্রত্যাঘাত, বললেন মোদি

ওয়েটুবরাক, ৮ মে : ভারতীয় নিরাপত্তাবাহিনীর তারিফ করে প্রস্তাব গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই বৈঠকে মন্ত্রীদের বলেছেন, যে যে লক্ষ্যে প্রত্যাঘাত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার সবটাই সফল ভাবে করতে পেরেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। কোনও ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়নি।
‘অপারেশন সিঁদুর’ চলাকালীন রাত জেগে তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রী। পরে ‘রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে ‘অপারেশন সিঁদুর’-এর বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সবিস্তার জানান।



