NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
পঞ্চায়েত : কাছাড়ের দায়িত্বে কৃষ্ণেন্দু, হাইলাকান্দি-শ্রীভূমির ইনচার্জ কৌশিক

গুয়াহাটি, ২৩ ডিসেম্বর : পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি। সোমবার বিজেপি এ সংক্রান্ত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রীরা। সে অনুযায়ী কাছাড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। কো-ইনচার্জ হিসেবে থাকবেন বিশ্বরূপ ভট্টাচার্য।
হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার ইনচার্জ করা হয়েছে মন্ত্রী কৌশিক রাইকে। পাশাপাশি হাইলাকান্দির কো-ইনচার্জ কিশোর নাথ ও শ্রীভূমির কো-ইনচার্জ কণাদ পুরকায়স্থ। অন্যদিকে শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে সহ আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বরাকের বিজেপি নেত্রী মুন স্বর্ণকারও।
উল্লেখ্য, বিজেপি এ দিন পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি, ইস্তাহার কমিটি এবং জেলার তত্ত্বাবধায়ক ও সহ-তত্ত্বাবধায়কের নাম ঘোষণা করে। রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ সব তথ্য ঘোষণা করেছেন।


