Barak UpdatesHappeningsBreaking News

নেতাজি জয়ন্তী উপলক্ষে ডিএসওর অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, মহিলা সংগঠন এ আই এম এস এস এবং কিশোর–কিশোরী সংগঠন কমসোমলের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ ১৮ জানুয়ারি সরকারি উচ্চতর বালক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক ছাত্র- যুব- মহিলা অংশ গ্রহণ করেন।

এছাড়াও এদিন ছাত্র সংগঠন এআইডিএসও’র দুধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক ছাত্র ও যুবক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামী চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য জেলার সর্বস্তরের জনগণের প্রতি আগামী ২৩ জানুয়ারি সকাল ৮টায় গান্ধীবাগ স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় গান্ধীভবনে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker