Barak UpdatesHappeningsBreaking News

উইমেন্স কলেজে বার্ষিক সামাজিক উৎসব 

ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: উইমেন্স কলেজ, শিলচরের বার্ষিক সামাজিক উৎসব ২০২৬ শুক্রবার থেকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণে মুখরিত এই উৎসবের সূচনা হয় কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারির দ্বারা কলেজ পতাকা উত্তোলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. শান্তনু দাস, কলেজের বরিষ্ঠতম অধ্যাপক ড. সর্বাণী বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি শিক্ষার্থীদের সচেতনতা ও উপলব্ধির গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “জাতীয় সংগীত বা কলেজ সংগীত সহ যে কোনও গান গাওয়ার সময় তার কথার অর্থ বোঝা অত্যন্ত জরুরি।” স্বামী বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, সুস্থ শরীরের উপরেই গড়ে ওঠে সুস্থ ও সবল মন। তিনি শিক্ষার্থীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এই বার্ষিক সামাজিক উৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের স্পোর্টস সেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. ক্যাথেরিন মাইনাও দৈমারী এবং ড. অভিনন্দন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আউটডোর খেলাধূলার মধ্যে ব্যাডমিন্টন, কাবাডি, টাগ অব ওয়ার, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো প্রভৃতি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ইনডোর গেমস হিসেবে ক্যারাম ও দাবা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পরিবেশনা উৎসবকে আরও বর্ণময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker