India & World UpdatesHappeningsBreaking News
ট্রাম্পের শুল্কে ভারতে জিডিপি বৃদ্ধির হার কমতে পারে

ওয়েটুবরাক, ২ আগস্ট: ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশে নেমে আসতে পারে।
এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বিকল্প পথের হদিশ দিয়েছে জাপানের সংস্থা নমুরা। তাদের বক্তব্য, মার্কিন শুল্কের চাপে সেদেশে পণ্য রপ্তানি ধাক্কা খেতে পারে। সেই ঘাটতি মেটাতে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড ও চিলির মতো দেশে রপ্তানি বাড়াতে পারে ভারত। এই দেশগুলির সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তি হয়েছে বা হতে চলেছে। ভারতকে সেই সুযোগ নিতে হবে।
পাশাপাশি, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ-আলোচনা পথ খোলা রাখারও পরামর্শ দিয়েছে তারা। নমুরা জানিয়েছে, গাড়ি শিল্পে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি ছাড় দিয়ে কৃষিজাত ও ডেয়ারি পণ্য রপ্তানিতে সুবিধা আদায় করে নিক ভারত। এদিকে, শুল্কের ধাক্কায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিই (এমএসএমই) মূলত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের সক্রিয় হওয়ার কথা বলেছে নুমরা।
তাদের মতে, সহজ কিস্তিতে ঋণ, সুদের বাড়তি ছাড়, রপ্তানিতে ইনসেনটিভের সুবিধা দিলে এসএমইগুলি প্রাথমিক ধাক্কা সামলাতে পারবে।



