India & World UpdatesHappeningsBreaking News

জিডিপি ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়াল আইএমএফ

ওয়েটুবরাক, ১৬ অক্টোবর: জিডিপি হিসাবের পরিবর্তিত পদ্ধতিটির ভূয়সী প্রশংসা করল  আইএমএফ। জানাল, হিসাব কষার সব থেকে উপযুক্ত প্রক্রিয়ার সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ তো বটেই। সেই সঙ্গে পুরোপুরি তাদের পরামর্শ অনুযায়ী করা হয়েছে। এ দেশে জিডিপি হিসাবের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিল আইএমএফ। আর্থিক বৃদ্ধির হারের সঙ্গে বাস্তবের ছবিটা মেলে না বলেও দাবি করে তারা। তার পরেই হিসাবের ভিত্তিবর্ষ পরিবর্তন করে কেন্দ্র।

বৃহস্পতিবার আইএমএফ-এর এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় দফতরের ডিরেক্টর কৃষ্ণা শ্রীনিবাসন এ দেশে জিডিপির এই ভিত্তিবর্ষ সংশোধনকে স্বাগত জানানোর মতো উন্নতি হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, হিসাবের পদ্ধতি সংশোধনের বিষয়টি ব্যাখ্যা করার জন্য ভারত একটি নোটও প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker