Barak UpdatesHappeningsBreaking News

জলবৃদ্ধির প্রবণতা কমল, শেষ ঘণ্টায় বেড়েছে ৪ সেমি

ওয়েটুবরাক, ১ জুন: বেলা ১১টা পর্যন্ত চরম উৎকণ্ঠায় রেখে এরপর থেকেই বরাক নদীর জলস্তর বৃদ্ধির প্রবণতা কমে এসেছে। ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে একঘণ্টায় জল বেড়েছে ৪১ সেমি। ১১টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বইছিল ২০.৬৩ মিটার। পরবর্তী একঘণ্টার পরিমাপের পর তা বেড়ে দাঁড়ায় ২০.৮০ মিটার। অর্থাৎ ওই সময়ে জল বেড়েছে ১৭ সেমি। তখন থেকেই জলস্ফীতির ভয়াবহতা হ্রাস পায়। বেলা ১২ থেকে ১টায় জল বেড়েছে ৪ সেমি। ফলে বেলা ১টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর দাঁড়ায় ২০.৮৪ মিটারে।

জল নাগাড়ে বাড়লেও বৃদ্ধির মাত্রা কমে আসায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker