India & World UpdatesHappeningsBreaking News
জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানালেন সলমন খান

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বলিউড ও বিনোদন জগতের বিশিষ্ট তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে গিয়েছে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা। নজর কেড়েছে সলমন খানের শুভেচ্ছাবার্তা। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘জন্মদিন মুবারক হো প্রধানমন্ত্রী সাহেব। নরেন্দ্র ভাই মোদি, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। জয় হিন্দ।’


