NE UpdatesHappeningsBreaking News

ছাত্রদের জন্য বাবু প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা হিমন্ত বিশ্বর

ওয়েটুবরাক, ২ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য ‘উপহার’ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আগামী মাস থেকেই তা কার্যকর হবে।

নতুন প্রকল্প ‘বাবু আচনি’ অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে দু’হাজার টাকা। স্নাতক স্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে। যাঁদের বাবা-মা সরকারি কর্মচারী বা যাঁদের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি তাঁদের ছেলেরা অবশ্য এই প্রকল্পের সুযোগ পাবে না।

গত ২০২৪ সালে ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। তার পরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রী তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বার ছাত্রদের জন্য এল বাবু প্রকল্প।

অন্যদিকে, ‘অরুণোদয়’ প্রকল্পের মহিলা উপভোক্তারা বিহু উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি ৩৭ লক্ষেরও বেশি মহিলাকে উপহার দেওয়া হবে। প্রতিজনের জন্য বরাদ্দ তিন হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি থেকে এপ্রিল মাসের জন্য ‘অরুণোদয়’ প্রকল্পের পাঁচ হাজার টাকাও তখনই দেওয়া হবে। অর্থাৎ অরুণোদয়-মহিলারা একসঙ্গে পাবেন আট হাজার টাকা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker