NE UpdatesHappeningsBreaking News

গোয়ালপাড়ার পাইকানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, পুলিশের গুলিতে হত ২

গুয়াহাটি, ১৭ জুলাই : গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল পাইকানের বিদ্যাপাড়ায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো। উচ্ছেদ হওয়া লোকজন এবং প্রশাসনের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ফলস্বরূপ সংঘটিত হয় গুলি চালনার ঘটনা। এ দিন উত্তেজিত জনতাকে প্রতিহত করতে বন বিভাগের গুলি চালনায় একজন নিহত এবং অন্য কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

জানা গেছে, এ দিন সকালে কৃষ্ণার উচ্ছেদ অভিযান চালানো এলাকায় উপস্থিত হয় পুলিশ, প্রশাসন ও বন বিভাগের লোক। এই দলটিকে দেখামাত্র উচ্ছেদ হওয়া লোকজন প্রচণ্ড বাক-বিতণ্ডায় লিপ্ত হন। দু’পক্ষের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছলে লোকজন উচ্ছেদ হওয়া লোকজন পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করে। সেইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এই গুলি চালনার সময় বিদ্যাপাড়ার সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। এছাড়া কুতুবউদ্দিন নামের অন্য এক ব্যক্তি গুরুতর জখম হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিতসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তবে সেখানেই তিনি প্রাণ হারান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ দিকে, উচ্ছেদ হওয়া লোকজন বিদ্যালয়ের একটি ঘরে আগুন লাগিয়ে দেন। এ ঘটনায় পুলিশ দুজন ব্যক্তিকে আটক করেছে।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, যারা প্রশাসনের লোকদের ওপর আক্রমণ করেছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ হওয়ার পর এখন পাইকানে চারাগাছ রোপন করা হবে। যারাই প্রশাসনের কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এখন লক্ষ্য হচ্ছে, পাইকানের উচ্ছেদ হওয়া স্থানটি বনাঞ্চলে রূপান্তরিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker