Barak UpdatesHappeningsBreaking News
খুলল হারাং নদীর উপরের বেইলি সেতু, স্বস্তি জনমনে

ওয়ে টু বরাক, ৩০ জুলাই : কালাইন শিলচর সড়কের ভাঙার পার পুলিশ ফাঁড়ির কাছে থাকা হারাং নদীর উপরের বেইলি সেতুটি গতকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ভেঙে পড়া সেতুটি নতুন ভাবে তৈরি করার পর মঙ্গলবার বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রাই এর নির্দেশে সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেতুটি খুলে দেওয়ার পর সামাজিক মাধ্যমে ছবি সহ এ কথা নিজেই ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি এজন্য মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।
দুমাস আগে লাইমস্টোন বাহী লরির চাপে এই সেতুটি ভেঙ্গে পড়েছিল। এতে পশ্চিম শিলচর এলাকার যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। এ অবস্থায় দিনের পর দিন সেতুটির সংস্কারের দিকে চেয়ে বসেছিলেন স্থানীয় জনগণ। এখন স্বাভাবিকভাবেই সেতুটি নির্মাণ হওয়ায় এলাকার জনমনে স্বস্তি দেখা দিয়েছে। তবে টানা বৃষ্টির জন্য গত কয়েক দিনের সেতুর এপ্রোচের পিচ করা সম্ভব হয়নি। বিভাগীয় তরফে জানানো হয়েছে, বৃষ্টি উঠলেই দু-একদিনের মধ্যে তা করে দেওয়া হবে।



