NE UpdatesHappeningsBreaking News

উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে দুর্যোগের বলি ৩০

গুয়াহাটি, ১ জুন : গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে উত্তরপূর্বের রাজ্যগুলোতে বন্যা দেখা দিয়েছে। সেইসঙ্গে টানা বর্ষণের ফলে একাধিক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে কম করেও ৩০ জন লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশে। এ রাজ্যে মোট ৯ জন দুর্যোগের বলি হয়েছেন। অসমে মৃতের সংখ্যা ৮। মিজোরামে ভূমিধসের ফলে প্রাণ হারান ৫ জন। মেঘালয়ে মোট ৬ জন এই কয়েকদিনে প্রাণ হারান। এছাড়া নাগাল্যান্ড ও ত্রিপুরায় আরও দুজন মারা গিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker