NE UpdatesHappeningsBreaking News
অসম থেকে রাজ্যসভার দুটি আসনে মনোনয়ন পেশ কণাদ-বীরেন্দ্রর

গুয়াহাটি, ৯ জুন : সোমবার রাজ্যসভার দুটি আসনে মনোনয়নপত্র পেশ করলেন মিত্রজোটের দুই প্রার্থী। বিজেপি দলের প্রার্থী হিসেবে এ দিন মনোনয়নপত্র পেশ করেছেন কণাদ পুরকায়স্থ। অগপ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য।
এ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুই প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী অতুল বরা প্রমুখ।



