NE UpdatesHappeningsBreaking News
অসমে খসড়া ভোটার তালিকায় বাদ ১০.৫৬ লক্ষ নাম

ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: অসমে বিশেষ সংশোধনে বাদ পড়েছে ১০ লক্ষ ৫৬ হাজার ২৯১ জন ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, এদের মধ্যে ৪,৭৮,৯৯২ জন মারা যাওয়ায় নাম বাদ গিয়েছে। ৫,২৩,৬৮০ জনের নাম ঠিকানা পরিবর্তনের কারণে এবং ৫৩,৬১৯ জনকে একাধিক স্থানে নাম থাকা বা একাধিক বার নাম এন্ট্রি হওয়ার ফলে তালিকা থেকে সরানো হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৫১,০৯,৭৫৪ জনে।
কমিশন বলছে, এই তালিকা পুরোপুরি স্বচ্ছ্ব। সরকারিভাবে কোনও অভিযোগ জমা পড়েনি।
তবে এর মধ্যে ৯৩,০২১ জন সন্দেহভাজন বা ডি-ভোটারের নাম অন্তর্ভুক্ত নয়। যদিও মূল খসড়ায় ওই ডি-ভোটারদের নাম রাখা হয়েছে। কারণ নাগরিকত্ব নিয়ে তাঁদের মামলাগুলির শুনানি চলছে ফরেনার্স ট্রাইব্যুনালে। তাই রায় না আসা পর্যন্ত তাঁদের নাম সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই করতে পারবে না কমিশন।



