NE UpdatesHappeningsBreaking News

অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে হত্যা, এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

গুয়াহাটি, ১৩ আগস্ট : অসমের কোকারাঝাড় জেলার এক আদালত ২০২৩ সালে রাজ্য কৃষি বিভাগের এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে হত্যার দায়ে এক ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার কোকারাঝাড় জেলা ও দায়রা বিচারক নির্মলী তালুকদারের আদালত, ২০২৩ সালের ২৯ নভেম্বর তপন চক্রবর্তীকে হত্যা ও তার স্ত্রীকে আহত করার অপরাধে সম্পদ কাহারকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আদালত দোষীর ওপর ৫০,০০০ টাকা জরিমানাও আরোপ করেছে। নির্ধারিত অর্থ প্রদান করতে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সম্পদ কাহার কোকারাঝাড় শহরের কেন্দ্রস্থল বিধানপল্লি এলাকায় চক্রবর্তীর বাড়িতে ঢুকে তপন চক্রবর্তী এবং তার স্ত্রী ডি এন হিমাতসিংকা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুমিতা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। ঘটনায় দম্পতি গুরুতর আহত হন। তপন চক্রবর্তী বঙাইগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাঁর স্ত্রী দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। আদালত ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker