Barak UpdatesHappeningsBreaking News

বিধানসভা ভোটের আগে শিলচরে পুর নির্বাচন হচ্ছে না, ইঙ্গিত জয়ন্তর

ওয়েটুবরাক, ৮ অক্টোবর: খুব সহসা শিলচর পুর নিগমের নির্বাচন হচ্ছে না। অন্তত বিধানসভা নির্বাচনের আগে তো নয়ই। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। তিনি হালকা চালে বলেন, বিজেপি ভোটের জন্য প্রস্তুত, এখন কমিশনের ওপর  নির্ভর করবে, কবে তারা ভোটের আয়োজন করে। জয়ন্তের দাবি, এখন ভোট হলেও বিজেপি ৪০টি ওয়ার্ডে জিতবে। ফলে তাদের তরফে সমস্যা নেই। কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করলেই তারা ঝাঁপিয়ে পড়বেন। মঙ্গলবার জেলা কোর কমিটির বৈঠকেও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিন্তু এখন বল নির্বাচন কমিশনের কোর্টে, জানান জয়ন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker